Sunday, March 1, 2026

ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উৎসব অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা সভা ও গভীর প্রার্থনার মধ্যে দিয়ে খুলনার ডুমুরিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সম্পন্ন হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২২ রোজ শুক্রবার সকালে বাংণলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালিবাড়ী শশ্মান-মঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পূজা পরিষদ নেতা কৃষ্ণপদ দাস এবং অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ নেতা বিজয় কুমার ঘোষ ও অজিত কুমার ঘোষ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন জিয়ালতলা মহামায়া আশ্রম অধ্যক্ষ শ্রী নারায়ণ চন্দ্র গোস্বামী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব প্রফুল্ল্য চন্দ্র রায়। উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা পূজা পরিষদের অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, বিমান কুমার সাহা, শোভা রানী হালদার, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা ও রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদ নেতা অনুদ্যুতি কুমার মন্ডল, পরিমল কুন্ডু, শিক্ষক রঞ্জন কুমার জোদ্দার, অরুণ কুমার বিশ্বাস, শিলা রানী মন্ডল, শিক্ষক দিবাশীষ চন্দ, দিনেশ চন্দ্র মন্ডল, সমীর দে গোরা, সুরঞ্জন ঘোষ, সুকৃতি মন্ডল, পরিতোষ কুমার বৈরাগী, অমিত বিশ্বাস অপু, অতুল কৃষ্ণ পাল, কবি তুষার দত্ত, বিভূতি বিশ্বাস, ভবতোষ মন্ডল, দিবাশীষ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও প্রদীপ দেবনাথ প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বিশাল ধর্মীয় শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article