সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগনহ বিভিন্ন শিক্ষা ও এনজিও প্রতিষ্ঠানে নানাবিধ কর্মসুচীর আয়োজন করা হয়। এরমধ্যে আজ ১৫ আগস্ট ২০২২ রোজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা সহবারি কমিশনার (ভুমি) মামুনুর রশিদ, অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, উপজেলা শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুল ইসলাম জুয়েল, মৎস্য অফিসার অবুবকর সিদ্দিক, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা খানম, কৃষি অফিসার ইবনে ইনসাদ আমিন, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল হক হওলাদার, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, নির্বাচন অফিসার সুব্রত বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, পিডিবিএফ কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৫ আগস্ট ২০২২ রোজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমল্য অর্পন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদারের সভাপতিত্বে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি তার বক্তৃতা শেষে উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। তারমধ্যে খর্ণিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউপি পরিষদ চত্ত্বরে নারায়ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের এ্যাড, রবীন্দ্র নাথ মন্ডল ও সরদার আবু সালেহ, মোকলেছুর রহমান বাবলু, অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, শেখ নাজিবুর রহমান নাজু, হায়দার আলী, গোবিন্দ ঘোষ, রবিউল আলম, আফরোজা খানম মিতা, শেখ জাহাবুর রহমান, রাজিউল বারি সৈকত, তপন মল্লিক, অধ্যাপক আমিনুর রহমান, ওমর কৃষ্ণ সরকার, নুরুল ইসলাম প্রমুখ। অনুরুপ ভাবে উপজেলা শোভনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গাবতলা প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ডাঃ মনিন্দ্রনাথ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল খোকন, প্রতাপ চন্দ্র রায়, সরদার আব্দুল গণি, কেএম হজরত আলী, এমএম হুমায়ুন কবির, অরিন্দম মল্লিক, আব্দুল গফফার বাওয়ালি, বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদে দিবসটি উপলক্ষ্যে কর্মসুচীর আয়োজন করা হয়। তারমধ্যে ভান্ডারপাড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন শোভা রানী হালদার, অমিত বিশ্বাস অপু, ইউপি সচিব রেজাউল করিম, ইউপি সদস্য শেখ মাহাবুর রহমান, সঞ্জয় বিশ্বাস, মহিউদ্দিন কবিরাজ, পারুল বেগম, বিনিতা মন্ডল, সুমিত্রা বিশ্বাস, সুমঙ্গল মন্ডল, প্রীতিশ বৈরাগি, মান্নান সরদার। এছাড়া রংপুর ইউনিয়র পরিষদেও ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস, অশিষ কবিরাজ, অনিরুদ্ধ বালা, মুক্তিযোদ্ধা দিলিপ রায়, বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রভাষক অনুপ মন্ডল, প্রভাষক তুষার কান্তি মল্লিক, ইউপি সদস্য অসিম মন্ডল, তরুণ সরতার, সুচন্দা মন্ডল, পারভীন আক্তার, রমেশ বৈরাগি, সুজিত মৈত্র, মিলন হালদার, সঞ্জয় মল্লিক, মাধুরী রানী, গোলাম রাব্বানি ও বিপুল মহালদার প্রমুখ।
