সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ কৃষক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই ২০২২ রোজ সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে অরিন্দম মল্লিক ও সাধারণ সম্পাদক পদে শেখ জাহাবুর রহমান নির্বাচিত হয়েছেন। সন্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক অধ্যাপক এ এইচ এম আমিনুল ইসলাম খান এবং উদ্বোধক ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কেন্দ্রীয় নেত্রী মোসাঃ হালিমা রহমান ও নুরুল ইসলাম বাদশা। এছাড়া সন্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক। উপজেলা কৃষক লীগের সদস্য সচিব অরিন্দম মল্লিকের সঞ্চলনায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোকলেবুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা অজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগ নেতা খান খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের প্রভাষক জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, ছাত্রলীগের শেখ মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সন্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে সন্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় কাউন্সিলার ও ডেলিগেটেড সদস্যদের সরাসরি মতামতের ভিত্তিতে কৃষক লীগ নেতা অরিন্দম মল্লিককে সভাপতি ও শেখ জাহাবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ত্রি-বার্ষিক সন্মেলন শেষ হয়।
