সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : কঠোর নিরাপত্তা ও চরম উত্তেজনার মধ্যে দিয়ে ডুমুরিয়া উপজেলা বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল (ডিগ্রি) কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে লিটন-হেমায়েত-হাফিজ প্যানেল নিরাঙ্কুশ ভাবে জয়লাভ করেন।
জানা গেছে, উপজেলার মওলানা ভাসানী মেমোরিয়াল (ডিগ্রি) কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে আজ ৩১ জুলাই ২০২২ রোজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কলেজ প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যা নিয়ে প্রতীক বরাদ্দের পর থেকেই চলছিল টান-টান উত্তেজনা। যার একটি প্যানেলে ছিলেন শেখ মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান ও হাফিজুর রহমান মোল্ল্যা। আর অপর প্যানেলে ছিলেন আব্দুস ছাত্তার সরদার, আব্দুস সামাদ ফকির ও মুজিবর শেখ এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছিলেন এস,কে জিয়াউল হক মিঠু। তবে এ নির্বাচন নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। ফলে নির্বাচনের শুরুতে সমগ্র কলেজ চত্ত্বর ও আশপাশের এলাকায় ছিল পুলিশের প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্ঠুনি। তবে উভয়ের মধ্যে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত কোন প্রকার সহিংতা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রিটানিং অফিসার এ,এইচ,এম আমিনুল ইসলাম খানের নেতৃত্বে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ভোটে কলেজের মোট ৪৯৮ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোট প্রদান করেন, তার মধ্যে ১২টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। ভোটে একই প্যানেলের মধ্যে শেখ মশিউর রহমান লিটন তার বল প্রতীকে সর্বোচ্ছ ২৬১ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন। হেমায়েত রশিদ খান আম প্রতীকে ২৫১ ভোট পেয়ে হন দ্বিতীয় এবং হাফিজুর রহমান মোল্ল্যা বই প্রতীতে ১৯৩ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। এছাড়া পরাজিত প্রার্থীদের মধ্যে আব্দুস ছাত্তর সরদার মই প্রতীকে পান ১৩৪ ভোট, আব্দুস সামাদ ফকির মাছ প্রতীতে পান ১২৫ ভোট, মজিবর শেখ টিউবওয়েল প্রতীকে পান ১৩৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এস,কে জিয়াউল হক মিঠু পান ৪৫ ভোট। এছাড়া ওই কলেজের নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন প্রভাষক আব্দুল হাই, প্রভাষক সুব্রত মহালদার ও প্রভাষক শান্তিলতা বিশ্বাস। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রভাষক আব্দুস সালাম মোড়ল ও ডুমুরিয়া থানার এস আই বিশ্বজিৎ পাল, এসআই জাহিদ হোসেন ও এএসআই আব্দুল করিম প্রমুখ।
