সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২২ রোজ সোমবার বিকেলে স্থানীয় ইউপি পরিষদ চত্ত্বরে ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশ্বনাথ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জামিল খান ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজু, আবু সাঈদ সরদার, জেলা যুবলীগের সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, উপজেলা যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, সমীর দে গোরা, মোল্ল্যা আবু মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন, শেখ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ শহিদ, মাষ্টার খান আলামিন ও আবু হানিফ মোড়ল প্রমুখ।
