Saturday, February 7, 2026

ডুমুরিয়ায় রবি হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকেলে বানিয়াখালী বাজার বনিক সমিতির উদ্যোগে বাজার চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ ব্যবসায়ী হেমায়েত রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস কে নাসির, কাজী মেহেদী হাসান রাজা, শেখ মঞ্জুরুল ইসলাম, রেজাউল করিম গোলদার, আজমল হুদা মিঠু, আব্দুর রশিদ শেখ, ইউপি সদস্য মনোঞ্জন দাস, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, জাফর ইকবাল সুজন, প্রসেনজিত রাহা মাওলানা আব্দুর রশিদ, প্রমুখ। সমাবেশের আগে শোকাহত মানুষরা তাঁর কবর জিয়ারত করেন এবং বাজারের ব্যবসায়ীরা সারাদিন দোকানপাট বন্ধ রাখেন। উল্লেখ্য যে, ৬জুলাই শনিবার রাতে চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি সন্ত্রাসীর গুলিতে মারা যান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article