আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামে খায়রুল মণ্ডল (৩২) নামের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মাঠে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে নিহত হন তিনি। নিহত মোঃ খাইরুল মন্ডল (৩২) ফুলহরি গ্রামের মৃত্যু আজিবার মন্ডলের ছোট ছেলে।
প্রতিবেশী সম্রাট হোসেন জানান, দুপুরে গরুর ঘাস কাটার জন্য মাঠে যায় খায়রুল। সে সময বৃষ্টি হচ্ছিল। ঘাস কাটার সময় বজ্রপাতে মারাত্মক আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খায়রুল দুপুরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গেলে সেখানে বজ্রপাতে মারা যান। থনায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
