Wednesday, February 11, 2026

জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে, জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়-মাওলানা আবুল কালাম আজাদ

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল। বিগত ১৫ বছর তাদের হামলা মামলা আর নির্যাতনের কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ। ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়। দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন এই মুহূর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে। তিনি পুলিশ ও প্রশাসনের সবাই কে নির্ভয়ে কাজ করার আহবান জানান। তিনি আজ ০৯ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, এড. মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, এড. শাহ আলম, ফিরোজ আহমেদ, রুহুল আমিন, এড. আব্দুস সালাম, আবু সাঈদ, সোহাগ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article