Wednesday, March 4, 2026

খুলনা বেসরকারি মহসেন জুট মিলের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : খুলনার বেসরকারি জুট মিলের চুড়ান্ত পাওনা সহ ৬ দফা বদাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিক মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান। খুলনা শিল্পএলাকার বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা চলতি সপ্তাহের ভিতর পরিশোধ, খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি পক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি আফিল জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনাদীর হিসাব শ্রম দপ্তরে প্রেরন, শ্রম আইন মোতাবেক শিরোমনি জুট স্পিনার্স মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ, সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবিতে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ ০১ আগস্ট ২০২২ রোজ সোমবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মোঃ নিজামউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ক্বারী আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ইঞ্জিল কাজী, ইব্রাহীম কাগজী, আমির মুন্সি, বাবুল হোসেন প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলটি ২০১৪ সালের ১৭ জুলাই এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী দের বেআইনি ভাবে ছাটাই করলে ও এপর্যন্ত শ্রমিকের পাওনা পরিশোধ করেনি, বর্তমানে মিলের দালাল সিবিএ নেতাদের নিয়ে মিল মালিক নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। মিলের মুক্তি যোদ্ধা শ্রমিক সহ অসহায় শ্রমিকের উপর জুলুম নির্যাতনের বিচার ও শাস্তি সহ ত্রি-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মহসেন, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল জুট মিলের শত শত শ্রমিক কর্মচারী সকল পাওনা এক কালিন পরিশোধের দাবী জানান। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসেকর নিকট স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া আগামি ৫ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড় শ্রমিক জনসভার ঘোষনা দেন শ্রমিক ফেডারেশনের নেতারা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article