Wednesday, March 4, 2026

খুলনা বন্ধ মহসেন জুট মিলের মৃত শ্রমিকদের রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : খুলনা শিরোমনি শিল্প এলাকার বেআইনি ভাবে বন্ধ হওয়া বেসরকারি মহসেন জুট মিলের ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের মধ্য অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। মহসেন জুট মিলের সাধারন কর্মচারিদের আয়জনে আজ ২৬ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার বিকাল ৫ টায় মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচারনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান আতিথির বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা কারি আসাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহীম, সাংবাদিক মিহির রঞ্জন, মোঃ আইনউদ্দিন, শেখ এরশাদ আলী প্রমুখ । মহসেন জুট মিলের যে সকল শ্রমিকরা ইতিমধ্যে মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মহসেন জুট মিল জামে মসনজিদের পেশ ইমাম মাওলানা ইকরাম হোসেন। এসময়ে শ্রমিক নেতৃবৃন্দ চলতি মাসের ভিতর শ্রমিক কর্মচারী চুড়ান্ত পাওনাদী পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article