Saturday, February 21, 2026

খুলনা ইস্টার্ন গেট গাবতলা বীর মুক্তিযোদ্ধা মিয়া মনোয়ার হোসেন এর ইন্তেকাল

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, শিল্পাঞ্চল, খুলনা : খুলনা আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেট গাবতলা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মিয়া মনোয়ার হোসেন (৭০) বার্ধক্য জনিত কারণে আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও দুই কন্যা রেখে যান।

বেলা সাড়ে তিনটায় ইস্টার্ন গেট মরহুম বীর মুক্তিযোদ্ধা মিয়া মনোয়ার হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবর, বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কাগজি ইব্রাহিম ও বীর মুক্তিযোদ্ধা মল্লিক মাহতাব উদ্দিন, খান জাহান আলী থানা অফিসার্স ইনচার্জ কামাল হোসেন খান, পথের বাজার পুলিশ ফাঁড়ি র ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি সদস্য গোলাম জিলানী মুন, ফুলতলা এম এম কলেজের প্রফেসর আকরাম হোসেন, মিন্টু মিয়া সবুজ, বিদ্যুৎ চৌধুরী, মুন্সী শামীম, টুটুল মিয়া। গার্ড অফ অনার শেষে আসর বাদ মরহুমের নামাজের জানাজার শেষে আলিম ও স্থান জুট মিলের সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article