মিহির রঞ্জন বিশ্বাস, ফুলতলা : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ ফুলতলা উপজেলা খুলনা এবং কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার এবং শিক্ষা বিভাগের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কোভিড -১৯ অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলতলা মহিলা কলেজ ছাত্র-ছাত্রীদের অনলাইন ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপলু ভূইঁয়া। ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রম্য এর সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম এ হাসিবুর রহমান, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন এম টি ইপি আই ইয়াসমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মায়া দেবী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাহফুজা খাতুন, স্বাস্থ্য সহকারি মোঃ শামীম হাসান, কেয়ার বাংলাদেশ ফুলতলা প্রজেক্ট অফিসার শামসুন নাহার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর লক্ষ্মী রানী মন্ডল, সোনিয়া দে প্রমুখ।
