Thursday, February 26, 2026

কুয়েটে দুইদিন ব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ শুরু

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুইদিন ব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ৩০ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিভাগের উদ্দেশ্য, নীতি ও কার্যক্রম, অগ্নিপ্রজ্বলন ও নির্বাপণ নীতি, শ্রেণী বিন্যাস, শ্রেণী ভিত্তিক নির্বাপন পদ্ধতি ও মাধ্যম, আগুন বিস্তার, অগ্নিকান্ডের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা, বহন যোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার বিধি ও রক্ষণাবেক্ষণ, বহুতলভবনের অগ্নিপ্রতিরোধ ও স্থায়ী অগ্নিনির্বাপন ব্যবস্থা সমূহ এবং ইভাকুয়েশন প্ল্যান, অগ্নিনির্বাপক যন্ত্রের বাস্তব ব্যবহার, ভূমিকম্প ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাজমুছ সাদাত, শফিকুল ইসলাম ও নুরুল ইসলাম। প্রশিক্ষণে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article