আজ ২৮ জুলাই ২০২২ রোজ বৃহষ্পতিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ৮৬১ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকার বাজেট ঘোষনা করেছেন। নতুন কর আরোপ না করে, নিজস্ব আয়ের উৎস সম্প্রসারনের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে উন্নয়ন মুখী এ বাজেট ঘোষনা করায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
