এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির শ্বেতপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী আকাশ পুলিশের খাচায় বন্দি হয়েছে। ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। শিশুর মা জানান, তিনি বেশ কিছু মাছ কেটে ফ্রিজে রাখার জন্য মেয়েকে দিয়ে পার্শ্ববর্তী তার ফুফুর বাড়ি পাঠান। কিছু সময় পরে তিনি খবর পান মেয়ের সাথে আম বাগানে ওই গ্রামের তোয়েব আলী সানার পুত্র আকাশ হোসেন (১৮) খারাপ ব্যবহার করেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় আনোয়ারা খাতুন জানান, বাড়ির পাশে আম বাগান থেকে শিশুটির ডাকচিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন ছেলেটি (আকাশ) মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমি যাওয়ার সাথে সাথে সে পালিয়ে যায়। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলের পাশে তল্লাশি চালিয়ে ধ্বর্ষনের চেষ্টাকারী আকাশকে আটক করেন। বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে আকাশ হোসেনকে গ্রেপ্তার করেছি। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে শিশুর পরিবার সূত্রে জানাগেছে।
