Thursday, February 12, 2026

আশাশুনির শোভনালীতে শাহীন ঢালীর অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে মানববন্ধন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : চাঁদাবাজ ও সন্ত্রাসী শাহীন ঢালীর অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে আশাশুনি উপজেলার শোভনালী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট ২০২৪ রোজ রবিবার বিকালে শোভনালী ব্রীজের দক্ষিণ পাশে বুধহাটা-কালীবাড়ী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাহীন ঢালীর অত্যাচারে ক্ষতিগ্রস্ত শতাধিক ভুক্তভোগী ও প্রায় দুই শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বৈকরঝুটি গ্রামের রুহুল কুদ্দুস, গোলাম রসুল, হাফিজুল ইসলাম, মোখলেছুর রহমান সহ একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে বলেন, আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের মৃত ফজলুর রহমান ঢালীর ছেলে শাহীন ঢালী একজন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও জবর দখলকারী। সে বৈকরঝুটি গ্রামে মৎস্য ঘের করতে এসে পার্শ্ববর্তী ঘের মালিকদের ভয়ভীতি দেখিয়ে মাছ লুটপাট ও চাঁদাবাজি করে থাকে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সম্প্রতি আনুলিয়ার একটি বাড়ি ভাংচুর, লুটপাট ও দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তাকে আশাশুনি সেনা ক্যাম্পে আটক করা হয়েছে। তাকে আটক করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article