Wednesday, March 4, 2026

আশাশুনির বড়দলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির বড়দলে আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধুও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’২২ উদ্বোধন করা হয়েছে। ১১ জুন ২০২২ রোজ শনিবার সকাল ১০ টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। উদ্বোধনী খেলায় গোয়ালডাঙ্গা ও বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা দল পরপর দু’টি খেলায় মুখোমুখি হয়। উভায় খেলায় গোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ১-০ ও বালিকা দল ১-০ গোলে জয়লাভ করে। ৩য় ও ৪র্থ খেলায় বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা দল ও নড়েরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা দল মুখোমুখি হয়। খেলায় নড়েরাবাদ প্রাথমিকের বালক দল ৩-১ গোলে এবং বুড়িয়া প্রাথমিকের বালিকা দল ২-০ গোলে জয়লাভ করে। এ সময় বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, চাম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কলেজিয়েটের সহকারী প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, ইউপি সদস্য চন্দ্রকান্ত মন্ডল, শ্রাবন্তী বৈরাগী সহ শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article