Tuesday, March 17, 2026

আশাশুনির দক্ষিণ চাপড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নির্ধারিত স্থান উদ্বোধন

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির দক্ষিণ চাপড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নির্ধারিত স্থান উদ্বোধন করা হয়েছে।
১১ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দোয়ানুষ্ঠান পূর্ব “দক্ষিণ চাপড়া কেন্দ্রীয় ঈদগাহ”র জায়গা নির্ধারন সহ নির্মানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর প্রস্তাব মতে উপস্থিত সহস্রাধিক মুসল্লীদের সর্বসন্মত সমর্থনে হিন্দোল যুব সংঘ কার্যালয়ের দক্ষিণ পার্শ্বে জায়গা নির্ধারন করা হয়। দোয়ানুষ্ঠান শেষে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ‘চাপড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান’র নির্ধারিত স্থান উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম।
ঐক্যবদ্ধভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মু. রবিউল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক এস, এম আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী আল. জনাব রাশেদ আহম্মেদ খোকা, আল. গাউছুল হোসেন রাজ, দক্ষিণ চাপড়া প্রাথমিকের সভাপতি প্রদর্শক রামিম আব্দুল্লাহ কুন্টু, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক ফেরদাউস হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রাক্তন শিক্ষক মুফতি মাওঃ আল. এবিএম মনিরুজ্জামান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক, দক্ষিন চাপড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওঃ আলাউদ্দীন, সুফিয়া আহম্মেদ কওমি মাদ্রসার তত্ত্বাবধায়ক মুফতি আজিজুল হক সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লিবৃন্দ। উদ্বোধনকালে উপস্থিত সকল মুসল্লিবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article