Monday, February 23, 2026

আশাশুনির খাজরায় হালনাগাদ ভোটার কার্যক্রম শুরু

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির খাজরায় হালনাগাদ ভোটার কার্যক্রম শুরু হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার ও আজ ০৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার খাজরা ইউপি’র হলরুম শিক্ষক ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর ইত্যাদি তথ্য প্রদান করেন ভোটাররা। দু’দিনে ৭ শত ৮৪জন নাগরিক নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। সিনিয়র ডাটা এন্ট্রি অফিসার শেখ মিজানুর রহমানের নেতৃত্বে দক্ষ কম্পিউটার অপরেটরগনের সহায়তায় ভোটার হালনাগাদ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার সিকদার কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। উল্লেখ্য, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে বলে জানান টিম লিডার শেখ মিজানুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article