এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর ২০২২ রোজ রোববার সকালে উপজেলরা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ২৫ টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অবুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও সহকারি মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পরপরই উপজেলার ১১ ইউনিয়নে নির্ধারিত পুকুর ও জলাশয়ে মাছ অবক্তকরণ কাজ পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।
