এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে সাংবাদিক ইলিয়াছ মোল্যার চাচা খালেক মোল্যা আর নেই (ইন্না লিল্লাহে…… রাজিউন)। উপজেলা মহিষকুড় গ্রামের মুত. আল. সৈয়েদ আলী মোল্যার পুত্র ও আশাশুনি প্রেসক্লাবের সদস্য ইলিয়াস মোল্যার সেজ চাচা আব্দুল খালেক মোল্যা ঈদুল আযাহার এক দিন পর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন রোগ ভোগের পর রোববার দিবাগত রাত্র ৩ টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃতান্তে তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তান রেখে গেছেন। গতকাল বিকাল ৩ টায় মরহুমের বাড়ী সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে তার ছোট পুত্র হাফেজ আবু রায়হানের ঈমামতিতে নামাজে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাধারণ সম্পাদক এস.কে হাসান, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, প্রচার ও ক্রীড়া সম্পাদক মাষ্টার হাসান ইকবাল মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, নির্বাহী সদস্য জিএম মুজিবুর রহমান, জিএম আল-ফারুক, সমীর রায়সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
