এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে সমাজ কর্ম দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২২ রোজ রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়ে একই স্থানে শেষ হয়। সমাজ সেবা অধিদপ্তরের (সিএমপিবি প্রকল্প ফেইজ-২) আয়োজনে ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, র্যালী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। অনুষ্ঠানে সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আনসার ভিডিপি কর্মকর্ত হোসনেয়ারা খাতুন বিউটি, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী এবং এনজিও আইডিয়ার ও মৌমাছি প্রতিনিদিবৃন্দ।
