এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকালে উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম, বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারন সম্পাদক ইউপি সদস্য চন্দ্রকান্ত মন্ডল, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশীদ, হাসান আলী, ফারুক হোসেন, হাফিজা খাতুন তমা, রেহেনা খাতুন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনা করেন। আলোচনা সভার আগে বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিশাল কেক কাঁটা হয়। এদিকে এদিন বিকালে উপজেলা মৎস্যজীবিলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়ে একটি র্যালি বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।
