Tuesday, March 17, 2026

আশাশুনিতে পরিবারের সদস্যদের অচেতন করে আবারও স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আবারো এক পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে স্বর্ণের গহনা, নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ০৪ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের আফজাল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের তিন সদস্য এখনো জ্ঞান না ফেরায় তাদের কেমন আত্মীয় পরিচয় ছিল তার সঠিক জানা সম্ভব হয়নি। অসুস্থ আফজাল সরদার (৪০), তার স্ত্রী ময়না খাতুন (৩৫) ও ছেলে মনিরুল ইসলাম (২২)। তবে পরিবারের দুটি শিশুসন্তান সুস্থ রয়েছে। তাদেরকে স্থানীয় ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।
খাজরা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য রামপদ সানা জানান, গত দুই-তিন দিন আগে আফজালের বাড়িতে অপরিচিত এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের আত্মীয় বলে জানায়। বৃহস্পতিবার দিবাগত রাত্রে সুযোগ বুঝে চেতনাশক ঔষধ স্প্রে করে বাড়ির তিন সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে সে পালিয়ে যায়। তিনি আরো জানান, প্রতারক যুবকের মামার বাড়ি তালা উপজেলায় এবং বাড়ি খুলনায় বলে তিনি জানতে পেরেছে বলে জানান। তবে তাদের কত টাকা বা সোনার গহনা নিয়ে গেছে পরিবারের সদস্যদের জ্ঞান না ফেরায় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, গত এক মাসে চেতনা নাশক ঔষধ স্প্রে করে খাজরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মতিউর রহমান, গোলাম মাওলা, আনুলিয়া ইউনিয়নের সাইফুল্লাহ গাজী ও সঞ্জীব মিত্রের বাড়ি থেকে একই কৌশল অবলম্বন করে সর্বস্ব লুটে নিয়ে গেছে প্রতারক চক্র। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারিনি।
আশাশুনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুটের খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। এসব এলাকা চিহ্নিত করে রাতে পুলিশের টল বাড়ানো হয়েছে। অপরিচিত লোক রাতে ঘোরাফেরা করলে পুলিশকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article