Tuesday, March 17, 2026

আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পাটের বীজ বিতরণ করা হয়েছে। আজ ০৮ এপ্রিল ২০২৪ রোজ সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
২০২৩-২৪ অর্থবছর ও খরিদ ১/২০২৪-২৫ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পাটের বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তারিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তাবৃন্দ ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক। অনুষ্ঠানে উপজেলাযর ২০০ কৃষকের মধ্যে রোপা আউশ ধানের বীজ ও সার এবং ১০০ কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article