আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রতীক পাওয়ার পর সাড়াম্বরে আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিমের প্রধান নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনি সদরে এ অফিস উদ্বোধন করা হয়।
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নেতৃত্বে বিশাল মিছিল শেষে অফিস উদ্বোধন করা হয়। তুখোড় নেতা উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী চিংড়ী মাছ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সভায় বিশেষ অতিথি ছিলেন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদরের ১নং ওয়ার্ডের সেন্টার কমিটি প্রধান আঃ আজিজ সরদার, ২নং ওয়ার্ড প্রধান জবেদ আলী সরদার, ৩নং ওয়ার্ড প্রধান সাহেব আলী গাজী, ৪নং ওয়ার্ড প্রধান শেখ মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ড প্রধান শহিদুল ইসলাম মোড়ল, ৬নং ওয়ার্ড প্রধান রবীন্দ্র নাথ সানা, ৭নং ওয়ার্ড প্রধান আশরাফুল আলম সাদ্দাম, ৮নং ওয়ার্ড প্রধান মৃন্ময় মল্লিক ও ৯নং ওয়ার্ড সেন্টার কমিটির প্রধান হোসেন আলী গাজী এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইদ্রিস আলী মোড়ল, আহসান উল্লাহ আসু, পরেশ অধিকারী, তৈবার, বাবলা, খোকন গাজী, ভদ্দর সরদার, মঙ্গল চন্দ্র সরকার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বাবু চৌধুরী।
