Monday, February 23, 2026

আশাশুনি থানা পরিদর্শন করলেন এসপি মনিরুজ্জামান

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন করেছেন।

০৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার দুপুরে তিনি আশাশুনি থানায় আগমন করলেই থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম মমিন (পিপিএম) ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম নবাগত এসপি মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ওসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। অভিভাবাদন শেষে এসপি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা, সদস্য ও গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আলোচনা শেষে তিনি থানা ভবনে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুত্ব পূর্ণ রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজ খবর নেন। এসময় সফর সঙ্গী ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মু. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহম্মেদ। পরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আ’লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ পৃথক ভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মধ্যহ্ন ভোজ শেষে তিনি আশাশুনি থানা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article