আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে অসহায় দিরদ্রদের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। আজ ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ করা হয়।
ইউনিয়নের ৩৫১ জন ভিজিডি কার্ডধারীকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামপদ সানা চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সচিব, গ্রাম পুলিশসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
