Thursday, March 5, 2026

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : ২১ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে চার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে এবিএম মোস্তাকিম (চিংড়ি মাছ), এ্যাড. শহীদুল ইসলাম পিন্টু (আনারস), শাহনেওয়াজ ডালিম (ঘোড়া) ও গাউছুল হোসেন রাজ (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে অসীম বরণ চক্রবর্তী (টিউবওয়েল), এন এম বি রাশেদ সরোয়ার শেলী ( চশমা), এস এম সাহেব আলী (তালা), জিএম আল ফারুক (টিয়া পাখি) ও আসমাউল হুসাইন (মাইক)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি (কলস), মারুফা খাতুন (বৈদ্যুতিক পাখা), মেহেরুন্নেসা খাতুন (ফুটবল) ও সীমা পারভীন পেয়েছেন (হাঁস) প্রতীক।
প্রতীক বরাদ্দের সাথে সাথে উপজেলা ব্যাপী প্রত্যেক প্রার্থী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article