Friday, March 6, 2026

আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের জন্মদিন পালিত

Must read

 

এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) থেকে : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সজীব ওয়াজেদ জয় এর ৫১ তম জন্মদিন পালিত হয়েছে। ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার সন্ধ্যায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা পরেশ অধিকারী, আনিছুর রহমান বাবলা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সহ-সভাপতি নূর মোহাম্মদ শান্ত, সহ-সভাপতি শাহারুল ইসলাম ছাত্রলীগ নেতা রানা, সেলিম, জয়নাল প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article