Saturday, February 21, 2026

আজ রবিবার বিকাল ৩টায় বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন

Must read

 

প্রেস-বিজ্ঞপ্তি : আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া ফুটবল মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলা। আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার (১৮ বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ১৯ সেপ্টেম্বর খেলা ভেন্যু- আলিপুর পুষ্পকাটি ফুটবল মাঠে অংশ নেবে আলিপুর ইউনিয়ন বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল, ৩য় খেলা ২০ সেপ্টেম্বর ভেন্যু ঝাউডাঙ্গা পাথরঘাটা ফুটবল মাঠে অংশ নেবে ঝাউডাঙ্গা দল বনাম বল্লী ইউনিয়ন দল, ৪র্থ খেলা ২১ সেপ্টেম্বর ভেন্যু ফিংড়ী ইউনিয়নের গাভা ফুটবল মাঠে অংশ নেবে ফিংড়ি ইউনিয়ন দল বনাম ভোমরা ইউনিয়ন দল, ৫ম খেলা ২২ সেপ্টেম্বর ভেন্যু লাবসা ফুটবল মাঠে অংশ নেবে সাতক্ষীরা পৌরসভা দল বনাম শিবপুর ইউনিয়ন দল, ৬ষ্ঠ খেলা ২৩ সেপ্টেম্বর ভেন্যু ভাঁড়ুখালী ফুটবল মাঠে অংশ নেবে ঘোনা ইউনিয়ন দল বনাম বৈকারী ইউনিয়ন দল, ৭ম খেলা ২৪ সেপ্টেম্বর ভেন্যু ভাঁদড়া মাঠে অংশ নেবে লাবসা ইউনিয়ন দল বনাম কুশখালী ইউনিয়ন দল, ৮ম খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা ২৫ সেপ্টেম্ব ভেন্যু ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অংশ নেবে সাতক্ষীরা সদর উপজেলা বনাম ধুলিহর ইউনিয়ন দল। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের খেলাসহ সকল খেলা উপভোগ করার জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article