মিহির রঞ্জন বিশ্বাস, (খুলনা) : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী থানা শাখার কোষাধক্ষ্য ও পূর্ব মশিয়ালীর বাসিন্দা প্রণব স্বর এর পিতা বলাই চন্দ্র স্বর, ব্রেন স্টোকজনিত অসুস্থতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরামর্শে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ০১ অক্টোবর ২০২২ রোজ শনিবার সন্ধায় অসুস্থ বলাই স্বর কে দেখতে ও তার খোঁজ খবর নিতে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর প্রকাশনা সম্পাদক আনন্দ কুমার স্বর, খান জাহান আলী থানার ঐক্য পরিষদ উপদেষ্টা সন্তোষ পাল, পরিষদের সভাপতি কমল কৃষ্ণ পাল, সহ-সভাপতি জোসেফ শিকদার, সুনীল মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, রবিনরত্ন, দুলাল চন্দ্র স্বর প্রমুখ।
